সাধারণ জ্ঞান
১। প্রথম বিশ্বকাপ ফুটবল কবে ও কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ১৯৩০, ইতালি
খ) ১৯৩৪, উরুগুয়ে
গ) ১৯৩৪, ইতালি
ঘ) ১৯৩০, উরুগুয়ে ✅
২। আধুনিক অলিম্পিকের জনক কে?
ক) বেডেল পাওয়েল
খ) প্যারেজ দ্য কুইলার
গ) ব্যরন পিয়ারে দ্য কুবারতা ✅
ঘ) জোয়ান অ্যান্টোনিও সামারানজু
৩। জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
ক) আন্তোনিও গুতেরেস
খ) ট্রিগভ্যালি ✅
গ) বান কি মুন
ঘ) শশী থারুর
৪। নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কখন থেকে?
ক) ১৯০১ সালে ✅
খ) ১৯১০ সালে
গ) ১৯০৩ সালে
ঘ) ১৯০৫ সালে
৫। নোবেল পুরস্কার প্রদান করা হয় কতটি ক্ষেত্রে?
ক) ৫ টি
খ) ৭ টি
গ) ৬ টি ✅
ঘ) ৯ টি
৬। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কত সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে?
ক) ১৯৯৮
খ) ২০০০
গ) ১৯৯৯ ✅
ঘ) ২০০১
৭। বাংলাদেশের জিডিপি কত?
ক) ৩৭৪.৭ বিলিয়ন ইউএসডি
খ) ৪৬০.২ বিলিয়ন ইউএসডি ✅
গ) ৫২৫ বিলিয়ন ইউএসডি
ঘ) ৬২৪.৩ বিলিয়ন ইউএসডি
৮। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত?
ক) বরিশাল
খ) রাজশাহী ✅
গ) খুলনা
ঘ) সিলেট
৯। যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে কোন যন্ত্র?
ক) ট্রান্সফরমার
খ) বৈদ্যুতিক মোটর
গ) যেকোনোটি
ঘ) ডায়নামা ✅
১০। কম্পিউটারের ব্রেইন হলো—
ক) মেমরি
খ) হার্ডডিস্ক
গ) বায়োস
ঘ) মাইক্রোপ্রসেসর ✅
বাংলা ভাষা ও সাহিত্য
১। যার আকার কুৎসিত—
ক) কুশ্রী
খ) বিশ্রী
গ) কদম
ঘ) কদাকার ✅
২। ‘গদাই লস্করি চাল’ কথাটির অর্থ কী?
ক) অতি ধীরগতি ✅
খ) অভিজাত্য
গ) আধুনিকতা
ঘ) অতিভূত গতি
৩। তৎসম শব্দ কোনটি?
ক) কুলা
খ) কান
গ) চাঁদ
ঘ) ধর্ম ✅
৪। ‘অছি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) সাপ
খ) স্বপ্ন
গ) অছিয়ত
ঘ) অভিভাবক ✅
৫। “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”— কে বলেছেন?
ক) চন্ডীদাস ✅
খ) বিদ্যাপতি
গ) রামকৃষ্ণ পরমহংস
ঘ) বিবেকানন্দ
৬। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
ক) রাজবন্দীর জবানবন্দী
খ) ব্যথার দান ✅
গ) অগ্নিবীণা
ঘ) নবযুগ
৭। দিনের আলো ও রাতের আলোর সন্ধিক্ষণ— এক কথায় কী?
ক) অপরাহ্ন
খ) সায়াহ্ন
গ) গোধূলি ✅
ঘ) প্রদোষ
৮। ‘অন্ধের যষ্টি’ এর অর্থ কী?
ক) ভাগ্যের খেলা
খ) অসম্ভব কল্পনা
গ) দুর্লভ বস্তু
ঘ) একমাত্র অবলম্বন ✅
গণিত MCQ
১। বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
ক) ৪৪০ টাকা
খ) ৪৪১ টাকা ✅
গ) ৪৪৫ টাকা
ঘ) ৪৫০ টাকা
২। ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক) ১১ টি
খ) ৮ টি
গ) ১০ টি ✅
ঘ) ৯ টি
৩। ১০৫০ টাকার ৮% কত?
ক) ৮৪ টাকা ✅
খ) ৮৬ টাকা
গ) ৮০ টাকা
ঘ) ৮২ টাকা
৪। ৮০ এর ৭৫% এর ২৫% কত?
ক) ১০
খ) ১৫ ✅
গ) ২০
ঘ) ২৫
৫। ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?
ক) ৪৫%
খ) ৫০%
গ) ৬০% ✅
ঘ) ৭৫%
৬। কোন পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল, রহিম ৬০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তার সঠিক উত্তরের হার কত?
ক) ৯০%
খ) ৮০% ✅
গ) ৭০%
ঘ) ৬০%
৭। একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
ক) ৪:৫ ✅
খ) ৪:৬
গ) ৫:৬
ঘ) ৫:৪
৮। পিতার বয়স ৩৫ বছর এবং পুত্রের বয়স ৫ বছর। ৭ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
ক) ৪০
খ) ৫৪ ✅
গ) ৫০
ঘ) ৪২
৯। একটি সেনানিবাসে ১০০০ জন সৈনিকের ৯ মাসের খাবার আছে। ৫ মাস পর ৪০০ জন সৈন্য চলে গেলে বাকি খাবার কতদিন চলবে?
ক) ১২০ দিন ✅
খ) ১৪০ দিন
গ) ১৮০ দিন
ঘ) ২০০ দিন
১০। একটি চতুর্ভুজ আঁকতে হলে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্ত জানা প্রয়োজন?
ক) ৩
খ) ৪
গ) ৫ ✅
ঘ) ৬
উপসংহার
সাধারণ জ্ঞান, বাংলা ভাষা ও গণিতের এই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে।